দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭টি গরু কোরবানি করে প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করেছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন। মানবিক এ উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে।
শুক্রবার (২৯ মে) দুপুরে পাঁচবিবি সদরের মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে কোরবানির মাংস বিতরণ করা হয়। ২৭টি গরু জবাই ও মাংস প্রস্তুতের কাজে রাত ২টা থেকে দুপুর পর্যন্ত ৩০ জন কসাই কাজ করেন।
মাংস নিতে আসা অনেকেই জানান, আর্থিক সংকটের কারণে এবার কোরবানি দিতে পারেননি তারা। এমন সময়ে এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও অর্থবহ করেছে।
মেয়র পদপ্রার্থী শামীম হোসেন বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। কোরবানির আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে।
এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/